ভোলা মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬
০১ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক চাচ্ছে না : মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
97

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৪১ পিএম
শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক চাচ্ছে না : মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহন প্রতিবেদক : ভোলার লালমোহনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। তিনি পাশের রাষ্ট্রে বসে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। দেশের মানুষ এখন ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। জনগনের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনা করতে হলে অভিজ্ঞতা লাগে। যেটা বর্তমানে একমাত্র বিএনপির রয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, বর্তমানে একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাচ্ছে। তারা হলো ধর্ম ব্যবসায়ী। এসব ধর্মব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন এবং এসব ব্যবসায়ীদের দ্বারা কেউ প্রতারিত হবেন না। লালমোহনে আওয়ামীলীগের ৯০ ভাগ লোক বিএনপিতে যোগদান করেছে। বিগত সরকারের আমলে যারা আওয়ামীলীগ করতো এবং এরমধ্যে যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেনাই সেসব আওয়ামীলীগকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি। এখনো যারা নিরীহ আওয়ামীলীগ আছে তারা যদি আমাদের দলে আসতে চায় তাহলে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নিব।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিন সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৪ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬