সংসদে মানুষের গড়া আইন চলবে না--নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক
84
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৪২ পিএম
বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জাতীয় সংসদে মানুষের তৈরি করা আইন আর চলতে দেওয়া হবে না; ইসলামী আইন কায়েম করতে হবে। স্বাধীনতার পর ৫৪ বছরে বিভিন্ন সময় তিনটি দল রাষ্ট্রক্ষমতায় এলেও জাতীয় সংসদে আল্লাহর আইন পাশ করা হয়নি। দেশে শান্তি প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বুধবার বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় দলের মনোনীত চার উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মজিবুর রহমান অভিযোগ করেন, যাদেরকে ইতিমধ্যে দেখা হয়েছে, তাদের আর দেখার প্রয়োজন নেই। কারণ তারা দেশকে শান্তি দিতে পারেনি; বরং অশান্তি ও লুটপাট করেছে। ড. শফিকুর রহমানের নেতৃত্বে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করা হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সরকার গঠন হলে রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে; আর ‘না’ ভোট দিলে আগের মতো আধিপত্যের চাপে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এমপি মজিবুর রহমান বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সরকার গঠিত হলে চাঁদার জন্য নির্যাতন, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধ হবে। ড. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সভাস্থলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী ও সমর্থকরা জড়ো হয়। বিকেলের আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সরকারী স্কুলের রাস্তার উপরেও ছিল কর্মী-সমর্থকে ঠাসা।
জনসভায় ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডাভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ভোলা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, বরিশাল টিম অঞ্চলের এ কে এম ফখরুদ্দিন রাজী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী মাওলানা হারুন অর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন ও সেক্রেটারী মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে অধ্যাপক মজিবু রহমান লালমোহন ও চরফ্যাশনে আলাদা সমাবেশে বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
