ভোলা বুধবার
২৯ জুলাই ২০২৬
১০ জুলাই ২০২৬

ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য


নিজস্ব প্রতিবেদক
91

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৫৮ পিএম
ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য



ষ্টাফ রিপোর্টার : :জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে ভোলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা-এর উদ্যোগে চিত্রাংকন, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সব গ্রুপের প্রতিযোগিতার বিষয় তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল— “গ্রন্থাগারে বই পড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব”। এ প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁই প্রথম স্থান অধিকার করেন।

এছাড়া রচনা প্রতিযোগিতার তাৎক্ষণিক নির্ধারিত বিষয় ছিল— “জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি”। রচনা প্রতিযোগিতাতেও আমেনা বেগম জুঁই কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করেন।

উল্লেখ্য, আমেনা বেগম জুঁই কবি ও সাহিত্যিক মহিউদ্দিন মহিন এর কন্যা এবং তিনি ৫০তম বিসিএস পরীক্ষার্থী। তার এই দ্বৈত সাফল্যে ভোলা জেলার সাহিত্য ও শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জাতীয় গণগ্রন্থাগার দিবস - ২০২৬ প্রতিযোগিতার পুরস্কার সনদ ৫ ফেব্রুয়ারি -- ২০২৬ ইং তারিখে ভোলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা সময় ১০. ৩০ ঘটিকায় পুরস্কার প্রদান করা হবে। 

আয়োজকরা জানান, জাতীয় গ্রন্থাগার দিবসের মূল উদ্দেশ্য—পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ—এই প্রতিযোগিতার মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল।


আরও পড়ুন: