তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
117
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৪১ পিএম
তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন
ভোলাদর্পণ ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)। সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার এ অভিনন্দন বার্তা প্রদান করে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এ সাফল্য অর্জিত হয়। এক অভিনন্দন বার্তায় এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন ও সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) তাদের প্রতিক্রিয়া জানান। তারা বিএনপির সকল নেতা, কর্মী ও সমর্থকদের প্রতিও শুভেচ্ছা জানান।
তারা বলেন, এ বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।
তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করবে।
এসজেএফ নেতারা আরও আশা প্রকাশ করেন, দেশের নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি বজায় রাখবেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধি করবেন।
তারা নতুন সরকারের সাফল্য ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অভিনন্দন বার্তায় গণতান্ত্রিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের সমর্থনে দায়িত্বশীল সাংবাদিকতা, আঞ্চলিক সহযোগিতা, গঠনমূলক সংলাপের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টার।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
