ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
35

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ | ০২:০৪:৫৮ পিএম
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

ষ্টাফ রিপোর্টার : ভোলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সম্মিলিত অংশগ্রহণে বর্ণিল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

দিনের শুরুতেই ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মুখোশ, বাহারি রঙে সাজানো মাছ, পাখি ও লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ প্রদর্শন করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। এছাড়াও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব ভোলায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের বর্ণিল পরিবেশনা ও স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী বৈশাখী গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আলোচনা সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্ষবরণের এই উৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬