ভোলা শনিবার
৩১ অক্টোবর ২০২৬
২৭ জুলাই ২০২৬

প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক
129

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ | ০২:০৭:০৮ পিএম
প্রতিবাদ প্রতিবাদ



 

 

সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

 

প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট একজন মাঠকর্মী দীর্ঘ প্রায় ১৫ মাস ধরে পলাতক রয়েছেন। তাঁকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলমান রয়েছে। উক্ত মাঠকর্মীর ব্লকভুক্ত দল/সমিতির অনাদায়ী অর্থ প্রাথমিক তদন্তে আমার নামে দায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এ-সংক্রান্ত সকল প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক নথিপত্র, হিসাব-নিকাশ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যথাযথভাবে সংরক্ষিত রয়েছে, যা প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সহায়ক হবে। বিষয়টির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমি নিজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি।

 

বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভাগীয় প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো আদালত কিংবা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আমাকে দোষী সাব্যস্ত করা হয়নি। অথচ তদন্তাধীন একটি বিষয়কে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা ন্যায়সংগত নয় এবং এটি আমার ব্যক্তি, পেশাগত সুনাম ও দীর্ঘদিনের কর্মজীবনের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

 

আমি শুরু থেকেই সংশ্লিষ্ট সকল তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং দ্রুততম সময়ের মধ্যে বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। আমি কর্তৃপক্ষের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি, একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে সত্য সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে।

 

 তাই যাচাই-বাছাই ছাড়া অনুমাননির্ভর বা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে অভিযোগকে সত্য হিসেবে প্রচার করা সম্পূর্ণ অনুচিত বলে আমি মনে করি।

 

আমি নিয়মিতভাবে আমার দাপ্তরিক দায়িত্ব পালন করে আসছি এবং প্রতিদিন অফিসে উপস্থিত থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছি। তাই বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

আমার দৃঢ় বিশ্বাস, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ব্যক্তি ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি, যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।

 

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী এবং সর্বসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ—যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা একপাক্ষিক তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকুন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আমার এই প্রতিবাদলিপি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

 

মো. কামরুজ্জামান

উপজেলা প্রকল্প কর্মকর্তা (জেলা দপ্তরে সংযুক্ত)

 বিআরডিবি,ভোলা।


আরও পড়ুন:

চাকরি সম্পর্কিত আরও
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৮ অক্টোবর ২০২৬

ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৮ অক্টোবর ২০২৬

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের  ওপর হামলার প্রতিবাদে  শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

৩০ সেপ্টেম্বর ২০২৬

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভঢ
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভঢ

২১ সেপ্টেম্বর ২০২৬

ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম  ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা

১৯ আগস্ট ২০২৬

স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন

২৭ জুলাই ২০২৬