মালয়েশিয়ায় কংক্রিট কেটে বের করা হলো বাংলাদেশি শ্রমিকের লাশ
ডেস্ক রিপোর্ট
691
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:০৭ এএম
ফাইল-ফটো
মালয়েশিয়াতে নির্মাণাধীন একটি ভবনে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার জালান আমপাংয়ের নির্মাণধীন অক্সলে টাওয়ারের ৫১তম তলায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে ভবনটির ৫১তম তলায় কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজন চাপা পড়ে আছেন।
একটি বিবৃতিতে তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারে কংক্রিট কাটতে হয়। সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বয়স ৩৫ বছর।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
