দেশের আকাশে ২৪ তারিখ থেকে উড়বে ‘এয়ার অ্যাস্ট্রা’
ডেস্ক রিপোর্ট
569
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ | ০৫:১১:১৪ এএম
ফাইল-ফটো
চলতি মাসের ২৪ তারিখ থেকে বাণিজ্যিকভাবে দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’। মঙ্গলবার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার উদ্বোধন কার্যক্রম (অফিসিয়াল ওয়েবসাইট) উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. মাহবুব আলী।
এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় ৯ বছর পর বাংলাদেশে একটি নতুন বেসরকারি এয়ারলাইন্স আকাশে উড়বে। নিরাপদ যাত্রীসেবা এবং সময়ানুবর্তীতার মাধ্যমে নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী জানান, আগামী ২৪ নভেম্বর সকালে ঢাকা-কক্সবাজার রুটের ফ্লাইট পরিচালনার মধ্যদিয়ে যাত্রা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে বলেও জানান তিনি।
বাণিজ্যিক ফ্লাইট শুরুর জন্য এরই মধ্যে বেবিচকের এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) তথা চূড়ান্ত অনুমোদন পেয়েছে বিমান সংস্থাটি।
টিকেটের জন্য যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে।
01906297844
ঢাকা টু কক্সবাজার ৪৫০০/-
ঢাকা টু চট্রগ্রাম ৩৬০০/-
আমানত ট্রাভেলস ইন্টারন্যাশনাল। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
১২ জুলাই ২০২৬
ভোলার চরফ্যাশন এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে হামলা ও ভাঙচুর
১২ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
