ভোলা বুধবার
২৯ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

আকাশচুম্বী দামে নিলামে উঠলো মেসির জার্সি

ডেস্ক রিপোর্ট
569

প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:০৭ এএম
আকাশচুম্বী দামে নিলামে উঠলো মেসির জার্সি ফাইল-ফটো

সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১৯ জানুয়ারি এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল-স্টার ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটিতে দুই দলকে ছাপিয়ে পরিণত হয় মেসি-রোনালদোর দ্বৈরথের। অনেকের মতে ওই ম্যাচটিই দুই জনের মুখোমুখি শেষ ম্যাচ।

যেখানে ৫-৪ গোলে জিতে মেসি বাহিনী। হাইভোল্টেজ ওই ম্যাচের পর  পিএসজি ফুটবলারদের জার্সি নিলামে তোলা হয়েছে। ক্লাবটির ১৭ খেলোয়াড়ের সবার জার্সিই নিলামে তোলা হয়।

তবে নেইমার-এমবাপ্পে-রামোসদের জার্সির তুলনায় মেসির ব্যবহৃত জার্সি নিয়েই বেশি শোরগোল হয়েছে। সেই জার্সি নজর কেড়েছে সবার। এখনও পর্যন্ত নিলামে মেসির জার্সির দাম উঠেছে পঁচিশ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ লাখ টাকা।

এখানেই শেষ নয়। নিলাম চলবে আরও আটদিন। তাই ধারণা করা হচ্ছে লিওনেল মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে।

দীর্ঘদিন পর পরস্পরের বিরুদ্ধে মহারণে নেমেছিলেন বিশ্ব ফুটবলের দুই মহানায়ক। আর্জেন্টিনার মহাতারকাকে টেক্কা দিয়ে দারুণ খেলেছেন পর্তুগালের মহাতারকা। ম্যাচটিতে মেসি করেন ১টি গোল আর রোনালদো ২টি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬