লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানে গোলাগুলি
ডেস্ক রিপোর্ট
714
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ | ১১:০১:৩৬ এএম
ফাইল-ফটো
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন।
সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ঐ উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী।
মোনাটারি পার্কের গার্ভে এভিনিউতে বার্বিকিউর দোকান চালান সেং ওন চোই নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, তিনজন তার দোকানে দৌড়ে আসে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে জানায়, কেউ একজন আধা-স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। ঐ শুটারের কাছে অসংখ্য গুলি রয়েছে। যখনই তার গুলি শেষ হয়ে যাচ্ছে তখনে সে আবার পুনরায় মেশিনগান লোড করে গুলি চালাচ্ছে।
এডউইন চেন নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, গুলির ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে যান তিনি। তিনি আরো জানিয়েছেন, এ এলাকাটিতে বড় হয়েছেন এবং তার কয়েকজন আত্মীয় ও বন্ধুও এখানে বাস করেন।
এডউইন জানিয়েছেন, তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কারণ চন্দ্র নববর্ষের মতো বড় একটি উৎসবের দিন এ ঘটনা ঘটেছে।
তিনি বলেছেন, এটি হওয়ার কথা ছিল একটি আনন্দের সময়। যতটা উপভোগ করা যায় আমি করব। বিষয়টি এখনো অত্যন্ত বেদনাদায়ক।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
