চার কোটি ডিম আমদানির অনুমোদন
ডেস্ক রিপোর্ট
628
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৯:২৭ পিএম
ফাইল-ফটো
দেশে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আপাতত চারটি প্রতিষ্ঠান এই ডিম আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ শর্তে এই ডিম আমদানি করতে হবে। সেগুলো হলো—ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ থাকতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। শুল্ক-কার পরিশোধ করতে হবে। সরকারি বিধি-বিধান পতিপালন সাপেক্ষে আমদানি করতে হবে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হয়নি। তাই ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
