ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক
42
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৯:২৬ পিএম
উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় গরিব, দুস্থ ও অসহায় সাত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৬২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চেক গ্রহণের পর উপকারভোগীরা চিকিৎসার জন্য এ সহায়তা পাওয়ায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
