ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
২১ জুন ২০২৬

ভোলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
157

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০৯:১২ এএম
ভোলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত



ষ্টাফ রিপোর্টার: ভোলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, লজিক প্রকল্পের উপকারভোগী, যুব প্রতিনিধি ও লজিক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লজিক প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-আর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। এসময় প্রকল্পের উপকারভোগীগণ তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারপর উন্মুক্ত আলোচনায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্ব-স্ব দপ্তর থেকে প্রকল্পের উপকারভোগীগণ কি ধরনের সেবা পেতে পারে তা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মে.আজাদ বলেন, লজিক প্রকল্প জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে চমৎকার কাজ করছে যা প্রশংসার দাবীদার।

তিনি বলেন, প্রকল্পটি ভোলা জেলার মাত্র তিনটি উপজেলায় ভালো কিছু স্কিম বাস্তবায়ন করছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জীবিকায় কার্যক্রম পরিচালনা করছে যা সকল উপজেলায় বাস্তবায়ন করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানূর রহমান বলেন, সকল দপ্তরের কর্মকর্তাদের প্রকল্পের কাজের সাথে যুক্ত থেকে কার্যকর ভূমিকা প্রদানের অনুরোধ জানান তিনি।

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে ৩ বছর ধরে ভোলা জেলায় ৯টি ইউনিয়নে ২ হাজার নৌকায় ২৮ হাজার জেলের মাঝে সুরক্ষা সামগ্রী হিসাবে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করেন।

এর মাধ্যমে জেলেরা সাগরে ও নদীতে নিরাপদে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন বলে জানান। এর পাশাপাশি প্রকল্প এলাকায় জনগনকে জলবায়ুজনিত বিপদাপন্ন এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্থানীয় সরকার ও সুশীল সমাজ সংগঠন সমূহের জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ক পরিকল্পনা প্রণয়ন এবং অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে লজিক প্রকল্প।


আরও পড়ুন: