ভোলা বুধবার
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

নিরাপদ সড়ক দিবস আজ

ডেস্ক রিপোর্ট
584

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ | ০৬:১০:১২ এএম
নিরাপদ সড়ক দিবস আজ ফাইল-ফটো

বাংলাদেশে ষষ্ঠ জাতীয় নিরাপদ সড়ক দিবস (২০২২) পালন করা হচ্ছে আজ (শনিবার)। ক্রমবর্ধমান যানবাহন, বেপরোয়া গাড়ি চালানো ও নিয়ম না মেনে সড়কে হাঁটা, পুলিশসহ গুরুত্বপূর্ণ সংস্থায় জনবলের ঘাটতির কারণে দুর্ঘটনার উচ্চ হারের মধ্য দিয়েই ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে শনিবার (২২ অক্টোবার)।

যাত্রী কল্যাণ সমিতি দাবি করেছে যে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে জরুরি ভিত্তিতে একটি বিধান প্রণয়ন করে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সময়মতো আর্থিক সহায়তা প্রদান করা হোক।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) হিসাব বলছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে এক দশমিক ০৯ লাখ কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘পুলিশের তথ্যের ভিত্তিতে এআরআই বলেছে, গত এক দশকে দেশে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৪ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছর। আর দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ দশমিক ৫ শতাংশই ১৫ বছরের কম বয়সী।’

মোজাম্মেল হক বলেন, যদিও সড়ক পরিবহন আইন ২০১৮ এ সড়ক দুর্ঘটনায় নিহতদের আর্থিক সহায়তা তহবিল থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহতদের তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে। আইন কার্যকর হওয়ার তিন বছর পরও এই ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া শুরু হয়নি।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানান তিনি।

দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদকে সক্রিয় করারও আহ্বান জানান মোজাম্মেল।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬