বইছে শৈত্যপ্রবাহ সঙ্গে আছে বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট
641
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:০৮ এএম
ফাইল-ফটো
দেশের ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এটি আজ সারাদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী দুই দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল রাজশাহী ও রংপুরের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের বেশির ভাগ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে, ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায়, ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে গতকাল বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান জানান, গতকাল রাজশাহীতে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ছিল চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।
দেশের উত্তরাঞ্চলে ক্রমেই শীতের দাপট বাড়ছে। বিভাগীয় শহর রংপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
